নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৫ মে ২০২০ প্রিন্ট ৬৫১ বার পঠিত
সাধারণ ছুটি চলাকালীন কোন ব্যাংক কর্মী দশ দিনের বেশি স্বশরীরে ব্যাংকে উপস্থিত থাকলেও অতিরিক্ত বেতন পাবেন না। ১২ এপ্রিল জারিকৃত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী এক মাসের বেতন পাবেন তিনি। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি উপস্থিত থাকার প্রয়োজন হলে নিজস্ব নীতিমালা অনুযায়ী অতিরিক্ত যাতায়াত ব্যয় পরিশোধ করবে ব্যাংক।
আজ মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ছুটিকালীন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ ১০ দিন স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে। ১০ কার্যদিবসের কম উপস্থিত থাকলে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন। তবে ১০ দিনের বেশি উপস্থিত থাকলেও অতিরিক্ত ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই। তবে অতিরিক্ত দিনগুলোতে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী যাতায়াত ব্যয় পরিশোধ করবে ব্যাংকগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রণোদনা চালুর পর সব ব্যাংকের শাখাগুলোয় কর্মকর্তাদের ব্যাপকহারে আগমন বাড়ে। বিশেষ করে ডিজিএম, এজিএম লেভেলের প্রায় সবাই অফিস করা শুরু করেন। শাখা পর্যায়ে হাতে লেখা হাজিরা খাতায় অনেকে একদিন এসেই বাকি দিনের স্বাক্ষর করে রেখেছেন। এখন ব্যাংকে উপস্থিতি দেখিয়ে প্রণোদনার অর্থ চেয়ে প্রধান কার্যালয়ে পাঠাচ্ছে শাখাগুলো।
Posted ০৯:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com