রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

১১ জুন নতুন অর্থবছরের বাজেট উত্থাপন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মে ২০২০   |   প্রিন্ট   |   509 বার পঠিত

১১ জুন নতুন অর্থবছরের বাজেট উত্থাপন

২০২০-২০২১ অর্থবছরের সরকারের আয় ব্যয়ের সরকারি হিসাব বিবরণী বা বাজেট জাতীয় সংসদের উত্থাপন করা হবে আগামী ১১ জুন। এ লক্ষে কাজ শুরু করেছে অর্থমন্ত্রণালয়। নতুন অর্থবছরের বাজেট করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জানা গেছে, নতুন অর্থবছরের বাজেট আগে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হবে। প্রতিবছরই বাজেট পেশ করার পূর্বে মন্ত্রিসভার অনুমোদন গ্রহণের সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয় এবং রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণের সুবিধার্থে সংসদ ভবনে তার উপস্থিতির ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারও তাই হতে যাচ্ছে।
আগামী ১১ জুন বিকেলে অর্থমন্ত্রী নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন। এর আগে বিকেল ৩ টায় মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হবে। ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। বাজেট উত্থাপনের বিষয়ে অর্থমন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে।
এবার করোনাকালীন বাজেটের আকার কত হতে পারে তা এখনো নির্দিষ্ট করে জানাতে পারেনি।

Facebook Comments Box

Posted ৬:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12342 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।