সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২০তম আইসিএবি জাতীয় পুরস্কারে গ্রীন ডেল্টার প্রথম স্থান অর্জন

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪২০ বার পঠিত

২০তম আইসিএবি জাতীয় পুরস্কারে গ্রীন ডেল্টার প্রথম স্থান অর্জন

২০তম আইসিএবি জাতীয় পুরস্কারে সেরা বার্ষিক প্রতিবেদন ২০১৯ উপস্থাপনের জন্য ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। সম্প্রতি আইসিএবি আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সসহ ১৮টি প্রতিষ্ঠান বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টস ইনস্টিটিউট (আইসিএবি) থেকে এ অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট পেয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমি আশা করি, এই আয়োজনটি প্রতিষ্ঠানগুলোকে ইতিবাচকভাবে আস্থা, আত্মবিশ্বাস ও বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করবে, যা দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজে আসবে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, এই স্বীকৃতিটি আমাদের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতার প্রতিচ্ছবি। আইসিএবি পুরস্কারে প্রথম পুরস্কার অর্জন করায় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সকল সদস্য থেকে শুরু করে শাখা ব্যবস্থাপক, জোনাল প্রধান, প্রযোজক, বিভাগীয় প্রধান, পরিচালনা কমিটি, বোর্ড সদস্য, অংশীদার, শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, সকল টিম সদস্যদের এবং বিশেষ করে প্রতিষ্ঠান সেক্রেটারিয়েটকে অভিনন্দন।

বাণিজ্য সচিব জাফর উদ্দীন, আর্থিক রিপোরটিং কাউন্সিলের চেয়ারম্যন মো. হামিদ উল্লাহ ভুঁইয়া এবং প্রকাশিত হিসাব ও প্রতিবেদন রিভিউ কমিটির চেয়ারম্যন মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com