|

Advertisement
×

২ মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৭১ বার পঠিত

২ মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৮ সেপ্টেম্বর স্থগিত থাকবে শেয়ারবাজার তালিকাভুক্ত ২ মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন। ফান্ডগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। এর গতকাল ও আজ স্পট মার্কেটে এ দুই ফান্ডের ইউনিট লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ সেপ্টেম্বর এসব ফান্ডের ইউনিট লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিএপিএম বিডিবিএল ব্যাংক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৩০ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে। আগের বছর এ ফান্ড নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট) লিমিটেড।

অপরদিকে, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৩৫ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে। আগের বছর এ ফান্ড নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট) লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com