শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪   প্রিন্ট   ২১০ বার পঠিত

২২ কোম্পানির

৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ ব্যাংক। ব্যাংক ৪টি হলো- সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল), আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিল মাইনাস ০.৮২ টাকা। যা আগের অর্থবছরে ছিল মাইনাস ৫.৫৫ টাকা।

৩১ মার্চ ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৮ পয়সা।

আইএফআইসি ব্যাংক: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ দাঁড়িয়েছে ৩ টাকা ১৬ পয়সাা। যা আগের অর্থবছরে ছিল মাইনাস ২ টাকা ৯৭ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৬ পয়সা।

এনআরবি ব্যাংক : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। গত অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ দাঁড়িয়েছে ৩ টাকা ৭৪ পয়সাা। যা আগের অর্থবছরে ছিল ৬ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২৬ পয়সা।

ব্র্যাক ব্যাংক : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা। গত অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৯ পয়সাা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৭২ পয়সা।

৩১ মার্চ ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৯৭ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com