সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৬ মাস পর শুটিংয়ে মিম, নায়ক তাহসান

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪২৯ বার পঠিত

৬ মাস পর শুটিংয়ে মিম, নায়ক তাহসান

করোনার কারণে দীর্ঘ ছয় মাস ঘরবন্দী হয়ে ছিলেন। আর সবার মতো তারও ভয় আর শংকায় কেটেছে দিন। অবশেষে সবকিছু স্বাভাবিক হচ্ছে। প্রাণ ফিরে আসছে শোবিজেও। পুরোদমেই চলছে নাটক-সিনেমার শুটিং। সোমবার ঘোষণা এসেছে, সবকিছু অনুকূলে থাকলে ১৬ অক্টোবর থেকে খুলবে সিনেমা হল।

এমন সুখবরের মুখেই শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ছয় মাস পর শুটিং করছি। অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম। ভয় কাজ করছে আবার ভালোও লাগছে সেই পুরনো দিনগুলোতে ফিরতে পেরে। এতদিন বাসায় থেকে থেকে সবকিছুতেই একটা আলস্য চলে এসছিলো।’

তিনি জানিয়েছেন, সোমবার থেকে ‘হ্যালো বেবী’ শিরোনামের একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এটি নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের জন্য। পরিচালক কাজল আরেফিন অমি। এখানে মিমের নায়ক হিসেবে দেখা যাবে তাহসান খানকে।

পাশাপাশি মিম খবর দিলেন শিগগিরই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। একটি ওয়েব ফিল্মেও কাজের কথা হচ্ছে। ব্যাটে-বলে মিললে চলতি বছরেই এগুলোর কাজ শুরু করবেন তিনি।

Facebook Comments Box

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com