রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অর্থনীতি চালু থাকলে পুঁজিবাজার বন্ধ হবে না : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৪ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫৪৫ বার পঠিত

অর্থনীতি চালু থাকলে পুঁজিবাজার বন্ধ হবে না : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেছেন, আমাদের অর্থনীতি চালু থাকলে পুঁজিবাজার কখনো বন্ধ হবে না। ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে পুঁজিবাজারও চালু থাকবে। ব্যাংকি কার্যক্রম পরিচালনার সময় কমে আসলে পুঁজিবাজারের লেনদেন সময়ও কমে আসবে। করোনার কারণে আমরা পুঁজিবাজার বন্ধ করবো না। ব্যাংকিং সময়ের সাথে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন চলবে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (০৪ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল বলরুমে আয়োজিত এক কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবো তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও সিএফএ সোসাইটি বাংলাদেশ এর যৌথ উদ্যেগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিএফএ সোসাইটির সভাপতি শাহিন ইকবাল। বক্তব্য রাখেন সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল, সিএফএ’র সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, করোনাকালীন মার্কেট বন্ধ করে দিলে কোন সমাধান হবে না। কারণ করোনা কখন যাবে তার কোন নিশ্চয়তা নেই। এটা কয়েক বছরও চলতে পারে। এতোদিন অর্থনীতির চাকা বন্ধ থাকতে পারে না। আমাদের উৎপাদন চালু রাখতে হবে। সরকার কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভাল দিক।

তিনি বলেন, ছোট একটা খারাপ খবর পুঁজিবাজারের অনেক বড় ধস নামিয়ে দিতে পারে। তাই আমাদের সতর্কতার সাথে এগুতো হবে।

কোন একটি প্রতিষ্ঠান মাটি ভরাটের নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৪৮ কোটি টাকা সরিয়ে নিয়েছে। এই ধরনের আরও অনেক ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি। কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়বে এই কারণে আমরা সব প্রকাশ করি না, যোগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

Facebook Comments Box
×

Posted ১২:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com