|

Advertisement
×

অর্ধবার্ষিকে কনফিডেন্স সিমেন্টের মুনাফা কমেছে ২২.৮২ শতাংশ

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩১৩ বার পঠিত

অর্ধবার্ষিকে কনফিডেন্স সিমেন্টের মুনাফা কমেছে ২২.৮২ শতাংশ

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২৯.৪১ শতাংশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৪৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৫.৭৪ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ১.৩১ টাকা বা ২২.৮২ শতাংশ কমেছে।

এদিকে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৭৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৪২ টাকা। এ হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি মুনাফা ০.৬৮ টাকা বা ১৯.৮৮ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬.২২ টাকায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com