|

Advertisement
×

অলিম্পিক এক্সেসরিজ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৩১০ বার পঠিত

অলিম্পিক এক্সেসরিজ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারন সভা (এজিএম) আজ বৃহস্পতিবার, (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফরিদা আক্তার। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন। প্রতিষ্ঠানটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিতে পারেনি।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম কিবরিয়া, পরিচালক জুলফিকার হায়দার, মো. গোলাম হায়দার মজুমদার স্বতন্ত্র পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, প্রধান আর্থিক কর্মকর্তা মো. মামুন হোসেনসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. হাবিবুল্লাহ।

Facebook Comments Box

Posted ০৩:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com