|

Advertisement
×

অ্যাপের মাধ্যমে ঋণ নিতে ও ঋণ পরিশোধ করতে পারবে সিটি ব্যাংকের গ্রাহকরা

রবিবার, ০৭ জুন ২০২০   প্রিন্ট   ৭৭০ বার পঠিত

অ্যাপের মাধ্যমে ঋণ নিতে ও ঋণ পরিশোধ করতে পারবে সিটি ব্যাংকের গ্রাহকরা

এবার সিটি ব্যাংক তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ফাইনান্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এনেছে এক অভিনব এবং সহজ মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই তাদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন যেমন মেটাতে পারবেন, তেমনি ঘরে বসেই সেই টাকায় পণ্য কেনাবেচা শেষে সিটি ব্যাংককে অর্থ পরিশোধ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে ঋণ নিতে এবং ঋণ পরিশোধ করতে প্রতিবারে প্রয়োজন হবে মাত্র ৩টি সহজ ক্লিক।
এই গ্রাহকগণ হচ্ছেন বিভিন্ন স্থানীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটার (পরিবেশক) এবং রিটেইলারগণ। ২০১৯ সাল থেকে সিটি ব্যাংক তাদেরকে অর্থায়ন করে যাচ্ছে। এই গ্রাহকগণ ইতোমধ্যে সারা বছরজুড়ে ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা পেয়ে থাকেন। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে তারা আরও বড় পরিসরে সেবা পাবেন। অর্থায়ন আর অর্থ পরিশোধের পুরো প্রক্রিয়ায় এখন প্রযুক্তির সংযোগ সাধিত হল। এর ফলে গ্রাহকদের ব্রাঞ্চ কিংবা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার আর প্রয়োজন হবে না।

Facebook Comments Box

Posted ১১:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com