Ad
x

আইপিডিসির বার্ষিক সাধারণ সভায় ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সোমবার, ০১ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৭৯৯ বার পঠিত

আইপিডিসির বার্ষিক সাধারণ সভায় ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রাজধানীর গুলশানে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা ও ১৫তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) রোববার অনুষ্ঠিত হয়।

পর্ষদ চেয়ারম্যান ডা. মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ৮ শতাংশ স্টক ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন তালিকাভুক্ত এনবিএফআইটির শেয়ারহোল্ডাররা।

এ সময় শেয়ারহোল্ডারদের উদ্দেশে কোম্পানির ব্যবসার নানা দিক তুলে ধরেন এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম। এ সময় কোম্পানির পরিচালকরা ছাড়াও কোম্পানি সচিব সামিউল হাশিমসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইজিএমে পর্ষদের উত্থাপন করা সব এজেন্ডা অনুমোদন হয়।

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com