|

Advertisement
×

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বুধবার, ১২ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৮৩ বার পঠিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১.৩০ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মনোয়ার হোসেন।

এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক হোসেন মেহমুদ, হোসেন খালেদ স্বতন্ত্র পরিচালক মো. আবুল কাশেম, নাবা গোপাল বনিক, ব্যবস্থাপনা পরিচালক হোসেন আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানি সচিব তওহিদুল ইসলাম ।

সভায় গত ৩০ জুন ২০২১ সমাপ্ত আর্থিক বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলো ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলির প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় উক্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয় যার মধ্যে ২০ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ।

 

Facebook Comments Box

Posted ০৫:১০ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com