নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬১ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৭ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ব্যাংকের ১৬ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা, প্যাসিফিক টেক্সটাইলের ১৫ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকা , ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা , রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা , ম্যালেক স্পিনিংয়ের ১২ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা , বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১২ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা এবং আইপিডিসির ১২ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে।
Posted ০৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com