নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৩৪ বার পঠিত
বিদায়ী সপ্তাহে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এ সপ্তাহে ৬৯৫ কোটি টাকার বাজার মূলধন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৬৮ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬৯৫ কোটি কমেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৭৭১ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ কোটি ১৩ লাখ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ২ হাজার ১০১ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৭ টির, কমেছে ২১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
Posted ০৪:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com