নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইলস লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২০ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৮৪.৪০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৩৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪৪.৪০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৯৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩২.৬০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৭.৪৬ শতাংশ, মেঘনা পেটের ১৬.৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৫.৯৫ শতাংশ, খান ব্রাদার্সের ১৫.০৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.৩১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১৩.০৫ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ১০.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com