|

Advertisement
×

আবারো বেড়েছে বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ

রবিবার, ২১ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৬৪ বার পঠিত

আবারো বেড়েছে বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফ বাড়ানো হয়েছে। ১৫ দিন বাড়িয়ে ২২ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এ নিয়ে ১৩ দফা বাড়ানো হলো লেনদেন বন্ধের মেয়াদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন এর আগে আরো ১২ দফা বাড়িয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, দ্বিতীয় দফায় ২২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত, তৃতীয় দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত, চতুর্থ দফায় ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত, পঞ্চম দফায় ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত, ষষ্ঠ দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়নো হয়েছিল।

সপ্তম দফায় ২২ ডিসেম্বর থেকে ০৫ জানুয়ারি, অষ্টম দফায় ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত, নবম দফায় ২১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত, দশম দফায় ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি, ১১তম দফায় ২০ ফেব্রুয়ারি থেকে ০৬ মার্চ পর্যন্ত এবং ১২তম দফায় ০৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকস দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৩ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com