Ad
x
সোনার বাংলা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক

আব্দুল খালেক মিয়া বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারী র্নিবাচিত

রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২৯০ বার পঠিত

আব্দুল খালেক মিয়া বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারী র্নিবাচিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) তৃতীয় বার্ষিক সাধারণ সভা ঢাকার দিলকুশার পিপলস ইন্সুরেন্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯-২০ অর্থবছরে জন্য কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ নির্বাচিত হয়েছে।

সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সোনার বাংলা ইন্সুরেন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক মিয়া ২০১৯-২০২০ সালের জন্য ফোরামের জয়েন্ট সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।

কার্যকরী নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, ভাইস প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী ও হেমায়েত উল্লাহ, সেক্রেটারি জেনারেল ইমাম শাহীন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল  বিশ্বজিৎ কুমার মন্ডল, ফাইন্যান্স সেক্রেটারি জামাল মোহাম্মদ আবু নাসের, অর্গানাইজিং সেক্রেটারি একেএম শরীফুল ইসলাম ও মোশাররফ হোসেন, অফিস সেক্রেটারি ৎআনোয়ার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার পিকে রায়, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শফিক শামীম, জামিরুল ইসলাম, মোহাম্মদী খানম, একেএম সারোয়ার জাহান জামিল, সামছুল আলম ও এনসি রুদ্র।

Facebook Comments Box

Posted ০৫:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com