নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ প্রিন্ট ২৩৯ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের নির্দেশ দিয়ে চিঠি প্রেরণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর এই প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ ব্লকের নির্দেশনা দেয়া হয়। বিটিআরসির পাওনা প্রায় ৩৪ কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে টেলিকম খাত্রের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিটিআরসির চিঠিতে বলা হয়, ‘সরকারের বকেয়া রাজস্ব যথা সময়ে না দেওয়ায় ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে বিটিআরসিকে অবহিতকরণের নির্দেশ প্রদান করা হয়েছে। আদেশটি আজ ১৮ জুলাই থেকেই কার্যকর হবে।’
এদিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে ইতিমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল–জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।
উল্লেখ্য, নির্দেশনা অনুযায়ী নেটওয়ার্কস আইআইজি ব্যান্ডউইথ ৫০ শতাংশ ব্লক করে দেওয়া হলে কোম্পানিটির ইন্টারনেট সেবার মান হ্রাস পাবে পাশাপাশি তাদের সেবাগ্রহীতারা ধীরগতির ইন্টারনেট পাবেন
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন