|

Advertisement
×

আরএকে সিরামিকসের লেনদেন শুরু

সোমবার, ০৪ জুলাই ২০২২   প্রিন্ট   ৩৬২ বার পঠিত

আরএকে সিরামিকসের লেনদেন শুরু

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৫ জুলাই শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ গাজীপুরের ধানুয়া, বাটুলিয়াতে ৩৩.৯১ একর জমি জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৬২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ টাইলস উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রতিদিন ১৫ হাজার স্কয়ার মিটার উৎপাদন ক্ষমতা বাড়াবে। কোম্পানিটি গ্রীণফিল্ড প্রকল্পে ৯ হাজার ২৫ মিলিয়ন টাকা বিনিয়োগ করবে।

এছাড়া, রেকর্ড ডেটের কারণে আগামীকাল ০৫ জুলাই শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি বন্ড লেনদেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২১ অপরাহ্ণ | সোমবার, ০৪ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com