|

Advertisement
×

আলিফ ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ৩১ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫১৫ বার পঠিত

আলিফ ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদন প্রকাশ

তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৫ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা সর্বশেষ ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১৬ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৫৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com