বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির নির্বাচন

আল মামুন সভাপতি, মফিজুর রহমান সম্পাদক

বিবিএনিউজ.নেট

বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫০৪ বার পঠিত

আল মামুন সভাপতি, মফিজুর রহমান সম্পাদক

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন’ ২০২০-২০২৩ অনুষ্ঠিত হয়। গত শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আল মামুন (দৈনিক ইত্তেফাক) ১৯৭ ভোট ও সম্পাদক পদে মো. মফিজুর রহমান খান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) ৩৯০ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সমিতির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি এসএম মোশারফ হোসেন (দৈনিক দেশবাংলা) ১৮০ ভোট, যুগ্ম সাম্পাদক এএসএম হানিফ (এনএনবি) ১৮৬ ভোট ও কোষাধ্যক্ষ রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (দৈনিক আজকের সংবাদ) ৩০৯ ভোটে নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- কমল চৌধুরী (দৈনিক নওরোজ) ২০৬ ভোট, শাহীন কাওছার (দৈনিক মানব জমিন) ২০৪ ভোট, মোশারফ হোসেন (দৈনিক নওরোজ) ১৯৬ ভোট, সাজেদুল ইসলাম রাজু (দৈনিক সকালের সময়) ১৯২ ভোট, কাওছার খোকন (দৈনিক ইত্তেফাক) ১৮৮ ভোট, পলি খান (আমেরিকান ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি) ১৭৯ ভোট, জয়নাল আবেদীন (ডেইলি ট্রাইবুনাল) ১৭৮ ভোট পেয়েছেন।

এর আগে সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং বিশেষ অতিথি বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বাক মো. রফিকুল ইসলাম রতন প্রমুখ।

পরে বিএফইউজে’র সাবেক মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে কর্ম অধিবেশনে সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনার পর সর্বসম্মতিক্রমে রিপোর্ট গৃহীত হয়। এছাড়া সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিটির সদস্য আজাদ কবির, আহমেদ মুকুল ও আশিস সেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com