|

Advertisement
×

ইসলামী ব্যাংকের এসএভিপি হাবিবুরের সার্টিফাইড গ্লোবাল সেংশন্স স্পেশালিস্ট অর্জন

রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৬৭ বার পঠিত

ইসলামী ব্যাংকের এসএভিপি হাবিবুরের সার্টিফাইড গ্লোবাল সেংশন্স স্পেশালিস্ট অর্জন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্টের অ্যাসোসিয়েশন অব সার্টিফাইড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট থেকে ‘সার্টিফাইড গ্লোবাল সেংশন্স স্পেশালিস্ট’ ডিগ্রি অর্জন করেছেন।

সারাবিশ্বে এ ডিগ্রিধারী প্রথম গ্রুপের তিনি একজন এবং দক্ষিণ এশিয়ায় প্রথম হিসেবে এ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে সেংশন্স কমপ্লায়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জটিল সেংশন্স রেগুলেশন্স, আইনকানুন, বিধিবিধান ও নীতিমালা পরিপালন করে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করতে হয়।

সেংশন্স পরিপালনে এ ডিগ্রি ইসলামী ব্যাংকসহ ব্যাংকিংখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তরাস্ট্রের একই প্রতিষ্ঠান থেকে ২০১৫ সালে সার্টিফাইড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com