নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৮ মার্চ ২০২৬ প্রিন্ট ৭২ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেনপেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ ।
এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে আব্দুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তাকে সোমবার অপসারণ করা হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ব্যাংকের পুনর্গঠিত পর্ষদে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
নতুন দায়িত্ব গ্রহণের পর হামিদ বলেন, ‘অগ্রাধিকার থাকবে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করার দিকে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ব্যাংকের বর্তমান অবস্থা বিবেচনা করে আমরা পদক্ষেপ নেব, যাতে ব্যাংকটি ভালো অবস্থানে পৌঁছাতে পারে।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান জানান, স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তিকে নিয়োগ দেওয়াকে রুটিন কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
Posted ০১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com