Ad
x

ইসলামী ব্যাংক এমপ্লয়িজ বহুমুখী সমবায় সমিতির এজিএম

শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ১১২৫ বার পঠিত

ইসলামী ব্যাংক এমপ্লয়িজ বহুমুখী সমবায় সমিতির এজিএম

ইসলামী ব্যাংক এমপ্লয়িজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবাল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম। সমিতির সভাপতি এটিএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।

প্রধান অতিথি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সরকারের উন্নয়ন নীতিমালার সাথে মিল রেখে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com