Ad
x

ইসলামী ব্যাংক ও ট্রান্সফাস্টের ‘রেমিট্যান্স ক্যাম্পেইন’ উদ্বোধন

সোমবার, ২০ মে ২০১৯   প্রিন্ট   ৬৯২ বার পঠিত

ইসলামী ব্যাংক ও ট্রান্সফাস্টের ‘রেমিট্যান্স ক্যাম্পেইন’ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্রান্সফাস্ট রেমিট্যান্স, এলএলসির যৌথ উদ্যোগে রেমিট্যান্স ক্যাম্পেইন রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স, বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর অ্যান্ড হেড অব অপারেশন্স মোহাম্মদ খায়রুজ্জামান এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, হাসনে আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম রাব্বানী এবং ভাইস প্রেসিডেন্ট মো. সরওয়ার ইসলাম উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনের আওতায় ট্রান্সফাস্টের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স ইসলামী ব্যাংকের যে কোন শাখা থেকে প্রতিটি উত্তোলনের জন্য রেমিট্যান্স সুবিধাভোগীরা মোটরসাইকেল, সেলাই মেশিনসহ আকর্ষণীয় উপহার পাচ্ছেন।

Facebook Comments Box

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ২০ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com