রবিবার, ১২ মে ২০১৯ প্রিন্ট ৬০৩ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর লোকাল অফিস কর্পোরেট শাখার উদ্যোগে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ৯ মে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ্ ওয়ালী উল্লাহ। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিস শাখাপ্রধান মো. ওমর ফারুক খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, তাহের আহমেদ ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। ব্যাংকের লোকাল অফিস ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, শাখার গ্রাহক এবং অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০৫:০০ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com