নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৫ জুন ২০২৩ প্রিন্ট ৩৪২ বার পঠিত
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (২৫ জুন) ভার্চুয়াল প্লাটফমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হক, এফসিএ, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ এ. (রুমী) আলী, পরিচালক আলহাজ মো. আরশাদ আলী, আবু সাঈদ এমডি, এমডি তানভীর খানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ বিনিয়োগকারীরা।
সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব এম এ রহমান এফসিএস।
সভায় ৩১ ডিসেম্বর, সমাপ্ত অর্থ বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬৩ পয়সা।
গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেযারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
Posted ০৮:০১ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com