পুঁজিবাজার ডেস্ক
রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ প্রিন্ট ১০২৪ বার পঠিত
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভায় অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনায় বসবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। হিসাব বছরের প্রথম প্রান্তিকে এ কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১৭ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬১ টাকা ৩২ পয়সায়।
সর্বশেষ রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে ইস্টার্ন হাউজিংয়ের ঋণমান ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন ২০১৮ কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ১৫ পয়সা।
এর আগে ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইস্টার্ন হাউজিং। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় সেবার ১১ মাসে হিসাব বছর গণনা করেছে ইস্টার্ন হাউজিং।
Posted ০২:১৪ অপরাহ্ণ | রবিবার, ২০ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com