|

Advertisement
×

ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেল কিউকম

বুধবার, ১১ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৮৩ বার পঠিত

ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেল কিউকম

দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এ স্বীকৃতি তুলে দেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিউকমের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের সিইও মো. রিপন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ই-ক্যাব সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমালসহ অনেকেই।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ই-ক্যাব করোনাকালীন অসামান্য অবদান রেখে ই-কমার্স সেক্টরকে এগিয়ে নেয়ার স্বীকৃতি হিসেবে ১২ জন ব্যক্তি ও ১০০ প্রতিষ্ঠানকে এ সম্মানে ভূষিত করে।

মো. রিপন মিয়া বলেন, ‘এমন একটি অর্জনের স্বীকৃতি দেওয়ায় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ই-ক্যাবের প্রতি। সরকারের চেষ্টা ছাড়া এ কাজ করা অনেক কঠিন ছিল। এ অ্যাওয়ার্ড আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণার।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com