নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২০ প্রিন্ট ৭৬১ বার পঠিত
ঈশ্বরদী ইপিজেডে ৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস এক্সেসরিজ শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে যাচ্ছে মেসার্স আরএসএস থ্রেড অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড। সোমবার (১৮ মে) বেপজা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শতভাগ বাংলাদেশি মালিকানাধীন এই শিল্প প্রতিষ্ঠান বার্ষিক ১০০.২ মিলিয়ন পিস আরএফআইডি ও অ্যাডহেসিভ লেবেল, পেপার ট্যাগ/কার্ড, করোগেটেড কার্টন, ৩৩ মিলিয়ন গজ ন্যারো ফ্যাবরিক এবং ১৫.৫ বর্গমিটার করোগেটেড বোর্ড উৎপাদন করবে। আরএসএস থ্রেড অ্যান্ড এক্সেসরিজ কারখানায় ৪৮৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্যে সোমবার (১৮ মে) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স আরএসএস থ্রেড অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং মেসার্স আরএসএস থ্রেড অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুন নুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মিসেস নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০৫:০১ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com