|

Advertisement
×

উৎপাদনে ফিরেলো আরএকে সিরামিকসের লাইন-২

মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৪৬১ বার পঠিত

উৎপাদনে ফিরেলো আরএকে সিরামিকসের লাইন-২

মেরামত কাজের জন্য বন্ধ থাকারও আবারও উৎপাদনে ফিরেছে পুঁজিবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের উৎপাদন লাইন-২। মেরামত কাজের জন্য গত ২৬ নভেম্বর থেকে বন্ধ হওয়া উৎপাদন লাইনটি প্রায় আড়াই মাস পর সচল হলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, মেরামত কাজের জন্য গত ২৬ নভেম্বর থেকে বন্ধ থাকা উৎপাদন লাইন-২ চালু করে দেওয়া হয়েছে। এতে সময় লেগেছে প্রায় আড়াই মাসের মতো। যদিও কোম্পানিটি দুই মাস সময় লাগবে বলে জানিয়েছিলো। এ সময় উৎপাদন লাইন ১, ৩ ও ৪ চালু ছিলো।

এর আগে মেরামতের কাজে উৎপাদন লাইন-১ বন্ধ করা হয়। এই লাইনটি সংস্কার করতে কোম্পানিটি সাড়ে তিন মাস সময় লেগেছিলো।

Facebook Comments Box

Posted ০১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com