অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৪ মে ২০২৪ প্রিন্ট ১৯৬ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৯ খাতে দর কমেছে। এর ফলে এই ১৯ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে দর বেড়েছে ২ খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর কমেছে ৫২.৭২ শতাংশ। ৮.৪৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেবা ও আবাসন খাত। একই সময়ে ৮.৩৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্থিক খাত।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- সিরামিক খাতে ৭.৩৮ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৭.২০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৭.০৫ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ৬.৯১ শতাংশ, প্রকৌশল খাতে ৬.১৭ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৫.৮৬ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫.৮২ শতাংশ, চামড়া খাতে ৫.৭৬ শতাংশ, সিমেন্ট খাতে ৫.৫৩ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪.৪৯ শতাংশ, বস্ত্র খাতে ৫.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৩.৯৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২১ শতাংশ, ব্যাংক খাতে ২.০৯ শতাংশ, বিবিধ খাতে ২.০৮ শতাংশ এবং কর্পোরেট বন্ড খাতে ১.৩৬ শতাংশ দর কমেছে।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয় বেশি দর বেড়েছে টেলিকমিউনিকেশন খাতে। এই খাতে দর বেড়েছে ০.৩১ শতাংশ এবং ০.১৪ শতাংশ দর বেড়েছে পাট খাতে।
Posted ০৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com