শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এডিবি থেকে ১১৯ কোটি ২৮ লাখ টাকা ঋণ পাচ্ছে প্রাণ

বুধবার, ২০ মার্চ ২০১৯   প্রিন্ট   ১১১৫ বার পঠিত

এডিবি থেকে ১১৯ কোটি ২৮ লাখ টাকা ঋণ পাচ্ছে প্রাণ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছ থেকে ১১৯ কোটি ২৮ লাখ টাকা (১৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচার লিমিটেড। কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা সম্প্রসারণ এবং এর মাধ্যমে কৃষকদের আয় ও দক্ষতা বাড়াতে প্রাণ গ্রুপকে এ ঋণ সহায়তা দিচ্ছে এডিবি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এডিবি ও প্রাণ গ্রুপের সিলভান এগ্রিকালচারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও এডিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল ক্রিস্টোফার থেইম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও বাংলাদেশে নিযুক্ত এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লিসহ দুই প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এডিবির দেয়া অর্থ পটেটো চিপস, পটেটো ফ্লেকস ও পাস্তা’র নতুন প্রোডাকশন লাইন নির্মাণে ব্যয় করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। নতুন এ প্রকল্পে প্রায় ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যার অর্ধেক হবেন নারী। এতে সরাসরি লিঙ্গবৈষম্য কমাতে ভূমিকা রাখবে।

এডিবির ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট (প্রাইভেট সেক্টর) তুশনা ডোরা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে কৃষি সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে। এ খাতে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে; যার ফলে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ কৃষি খাতের সুবিধা ভোগ করছে।’

তিনি আরও বলেন, ‘কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে বিনিয়োগের অংশ হিসেবে সিলভান এগ্রিকালচারকে দ্বিতীয়বারের মতো এ ঋণ দিচ্ছে এডিবি। এ কার্যক্রমের মাধ্যমে কয়েক হাজার কৃষকের জীবনমান উন্নত হবে এবং নারীরা এ কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও আয় বৃদ্ধির সুযোগ পাবেন।’

দেশের উত্তর-পূর্ব অঞ্চল হবিগঞ্জে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে পটেটো প্রসেসিংয়ের নতুন প্রোডাকশন লাইন চালু হলে প্রায় দুই হাজার চুক্তিবদ্ধ কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করা হবে। এ প্রকল্পের আওতায় আলুর নতুন নতুন জাতের উদ্ভাবন, কৃষি জমি বৃদ্ধি ও সিলভান এগ্রিকালচার হতে পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার মাধ্যমে কৃষকদের আয় ৫০ শতাংশ বেড়ে যাবে।

এডিবির দেয়া এ প্রকল্প কৃষি খাতে প্রাইভেট সেক্টরকে প্রথম দেয়া ঋণের পুনঃসহায়তার অংশ। এর আগে, ২০১২ সালে সিলভান এগ্রিকালচারকে লিকুইড গ্লুকোজ, কাসাভা থেকে স্টার্চ তৈরির প্রোডাকশন লাইন নির্মাণে ২৫ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেয় এডিবি।

প্রাণ গ্রুপ বর্তমানে জুস, বেভারেজ, বেকারি, কনফেকশনারিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫০০ ধরনের খাবারসামগ্রী তৈরি করছে। বর্তমানে এ গ্রুপে সরাসরি এক লাখের অধিক কর্মী এবং প্রায় এক লাখ চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন। অন্যদিকে এশিয়া ও প্রশান্ত মহসাগরীয় অঞ্চলে দরিদ্রতা দূর ও সমৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে এডিবি। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমান সদস্য সংখ্যা ৬৭টি দেশ।

Facebook Comments Box
বিষয় :

Posted ০২:৫২ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com