Ad
x

এনআরবি ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৭৮ বার পঠিত

এনআরবি ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জালিয়াতির মাধ্যমে এনআরবি ব্যাংকের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থার উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান।

মামলায় আসামি করা হয়েছে এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাহাত শামস ও সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান, রাজধানীর কামরাঙ্গীরচরের হৃদয় কনফেকশনারির মালিক শাহিন লতিফ এবং জিওলোজাইজ সার্ভে কর্পোরেশনের মালিক ও প্রধান সার্ভেয়ার মো. মিজানুর রহমানকে।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরস্পর যোগসাজশে জাল দলিল ও দায়মুক্ত সনদ তৈরির পর সেগুলোকে আসল হিসেবে ব্যবহার করে ভুয়া ব্যক্তির মাধ্যমে মর্টগেজ দলিল তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com