শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এনবিআরের ডব্লিউসিও সম্মাননা পাচ্ছে ঢাকা কাস্টম

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

এনবিআরের ডব্লিউসিও সম্মাননা পাচ্ছে ঢাকা কাস্টম

করোনাভাইরাস পরিস্থিতিতেও দেশের আমদানি ও রফতানিভিত্তিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে সক্ষম হওয়ায় ঢাকা কাস্টম হাউসকে ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেয়া হবে। এনবিআরের দ্বিতীয় সচিব মো. শহিদুজ্জামান সরকার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের আমদানি–রফতানিভিত্তিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরিবিচ্ছিন্ন রাখতে ঢাকা কাস্টম হাউসের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন। ট্রেড ফ্যাসিলেটেশনে কাস্টম হাউস, ঢাকার কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কাস্টম হাউস ঢাকাকে ২০২১ সালের ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com