|

Advertisement
×

এনভয় টেক্সটাইলের ঋণ প্রস্তাব গ্রহণ

সোমবার, ১৬ মে ২০২২   প্রিন্ট   ২৯১ বার পঠিত

এনভয় টেক্সটাইলের ঋণ প্রস্তাব গ্রহণ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ প্রস্তাব গ্রহণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় স্পিনিং ইউনিটের (ব্লেন্ডেড ইয়ার্ন প্রজেক্ট) জন্য স্পিনিং মেশিনারি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয় ও ইনস্টলেশনের জন্য ১১ মিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী ঋণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে একটি প্রস্তাব গ্রহণ করতে সম্মত হয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি আরও জানিয়েছে, দেড় বছরের গ্রেস পিরিয়ড সহ ৭ বছর পর্যন্ত মেয়াদের জন্য ঋণ প্রস্তাবটি এসেছে। ছয় মাস অন্তর কিস্তিতে উক্ত ঋণ পরিশোধ করতে হবে। যথাযথ চুক্তির শর্ত পূরণ এবং বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) অনুমোদন সাপেক্ষে এডিবি উল্লিখিত ঋণ বিতরণ করবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৬ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com