সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এনসিসি ব্যাংকের এমডি হিসেবে মামদুদুর রশীদের দায়িত্ব গ্রহণ

বিবিএ নিউজ.নেট

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৯ বার পঠিত

এনসিসি ব্যাংকের এমডি হিসেবে মামদুদুর রশীদের দায়িত্ব গ্রহণ

এনসিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে মোহাম্মদ মামদুদুর রশীদ যোগদান করেছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসা উন্নয়নের দায়িত্বে ছিলেন।

গতকাল সোমবার থেকে তিনি নতুন এ দায়িত্বভার গ্রহণ করেন। ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামদুদুর রশীদ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ একাধিক দেশি ও বিদেশি ব্যাংকিং পরিমণ্ডলে ফাইন্যান্স ও ব্যাংকিং উভয়ক্ষেত্রে অভিজ্ঞতা সমৃদ্ধ তিনি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (ফাইন্যান্স) সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।

তিনি সিপিএ অস্ট্রেলিয়ার একজন ফেলো মেম্বার (এফসিপিএ)। ১৯৮৯ সালে ঢাবি আইবিএ থেকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক এবং ১৯৮৫ সালে মেরিন একাডেমি থেকে প্রেসিডেন্ট স্বর্ণপদক লাভ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী রশীদ ব্যাংকিং পেশায় যোগদানের পূর্বে একজন নাবিক ছিলেন এবং ঢাবি আইবিএ-তে প্রভাষক (ফাইন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
×

Posted ০১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com