Ad
x

এনসিসি ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোমবার, ১৭ মে ২০২১   প্রিন্ট   ৪৪৫ বার পঠিত

এনসিসি ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজরে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৮ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধান কার্যালয়সহ অনান্য শাখা ও উপ-শাখায় কেক কাটা হয় এবং ভার্চুয়াল প্লাটফর্মে দোআ মাহফিলের আয়োজন করা হয়।
২৮ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আবু মহসীন বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নতুন গ্রাহক সৃষ্টির মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত হতে চায় এনসিসি ব্যাংক। এ সময় ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল বাশার, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ নূরুন নেওয়াজ সেলিম, পরিচালকবৃন্দ মোঃ আবদুল আউয়াল, মিসেস সোহেলা হোসেন, মিসেস্ তানজীনা আলী, খায়রুল আলম চাকলাদার, অডিট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ খন্দকার নাইমুল কবির এবং এম. শামসুল আরেফিন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ দোয়া মাহফিলে যোগ দেন।

এনসিসি ব্যাংকের গৌরবজ্জল ইতিহাসের কথা স্মরণ করে এস. এম. আবু মহসীন বলেন, ব্যাংক হিসেবে এনসিসি ব্যাংকের যাত্রা ১৯৯৩ সালের ১৭ মে। সে হিসেবে ব্যাংকের বয়স এখন ২৮ বছর। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনার সময় বিবেচনায় এনসিসি ব্যাংকের বয়স ৩৬ বছর। এ দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারী শিল্প, তৈরী পোশাক, বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণসহ প্রায় সকল খাতেই এনসিসি ব্যাংকের অবদান রয়েছে। সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে এনসিসি ব্যাংক ইতিমধ্যে দেশের অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। গ্রাহকের আস্থা নিয়ে এনসিসি ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, আগামী দিনে কোর ব্যংকিং সলিউশন (সিবিএস) এর উন্নতিসহ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হবে যাতে সামগ্রিক ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের ব্যাংকিং সিস্টেম “ব্রীক এন্ড মর্টার” থেকে ভার্চুয়ালে রূপান্তরিত হবে। এই প্রেক্ষাপটে এনসিসি ব্যাংক অটোমেটেড ব্যাংকিং ব্যবস্থা এর জন্য এ্যাপ্লিকেশন ভিত্তিক পণ্য সেবার প্রতি গুরুত্ব আরোপ করেছে। পরিশেষে তিনি এনসিসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্যের পেছনে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অংশীজন, গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীদের অসামন্য অবদানের কথা উল্লেখ করে সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ১০:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com