সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯ প্রিন্ট ৬৬১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার পারপাচুয়াল বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, বেসেল-৩ এর অতিরিক্ত টায়ার-১ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে।
ব্যাংকখাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।
Posted ১২:২৬ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com