রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

এফএসআইবিএলের উপদেষ্টা মাহবুব উল আলমের ডক্টরেট ডিগ্রি অর্জন

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট  

এফএসআইবিএলের উপদেষ্টা মাহবুব উল আলমের ডক্টরেট ডিগ্রি অর্জন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপদেষ্টা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সদ্য সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম সম্প্রতি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং বিষয়ে প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের (এএমএ) ফেলো মেম্বার। ৩৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), প্যারিসের এফআইটি গ্র্যাজুয়েশন অর্জনসহ আইসিসি বাংলাদেশের ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাকটিস কমিটির সদস্যপদ লাভ করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও ট্রেজারারের দায়িত্ব পালন করেন।

দেশের ব্যাংকারদের প্রফেশনাল ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।