Ad
x

সাউথ বাংলা ব্যাংকের মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ২০৬৩ বার পঠিত

সাউথ বাংলা ব্যাংকের মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে।

৮ম বার্ষিক সাধারণ সভায় উক্ত লভ্যাংশের অনুমোদন দেয়। বিএসইসির নটিফিকেশন নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩২৩/প্রশাসন/১২৩, তারিখ ৩০ জুন, ২০২১ পরিপালনের জন্য এসবিএসি ব্যাংক কমিশন বরাবর উক্ত স্টক ডিভিডেন্ড জন্য আবেদন করে।

আবেদনের প্রেক্ষিতে কমিশন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে স্টক ডিভিডেন্ড এর মাধ্যমে ৩১ কোটি ৩৮ কোটি টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।

Facebook Comments Box

Posted ০৬:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com