নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৫ জুলাই ২০২২ প্রিন্ট ২৪৫ বার পঠিত
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৬ পয়সা।
এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৩১ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৫ পয়সা।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ জুলাই ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন