নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ মে ২০২১ প্রিন্ট ৩৬৮ বার পঠিত
তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। সোমবার (৩ মে) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক স্ট্রাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৯ পয়সা, যা গত বছর একই সময়ে ইউনিট প্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছিল ।
অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইপিইউ হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি ১ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে ক্রয় মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৪৯ পয়সা; আর বাজারমূল্যে এনএভি ছিল ১৩ টাকা ২২ পয়সা।
Posted ০৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com