অনলাইন ডেস্ক
শনিবার, ০১ নভেম্বর ২০২৫ প্রিন্ট ১৭৭ বার পঠিত
এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তিতে পরিণত করার লক্ষ্যে সম্প্রতি পর পর চারটি বৈঠক করেছে বিনিয়োগ সমন্বয় কমিটি।
আজ (১ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সরকারি ও বেসরকারি খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
বৈঠকগুলোতে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বাস্তবায়িত সিদ্ধান্তসমূহ:
বৈদেশিক অর্ডার থেকে প্রাপ্ত অর্থের ১০% বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা রাখার নিয়ম নীতিমালা থেকে অপসারণ।
ব্যবসা প্রতিষ্ঠানের নামে বছরে ন্যূনতম ৩,০০০ মার্কিন ডলারের পৃথক বৈদেশিক মুদ্রা কোটা বরাদ্দের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে প্রেরণ।
৯ অক্টোবরের বৈঠকে গৃহীত চারটি সিদ্ধান্ত:
১. নতুন ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিজাইন: এসএমই ফাউন্ডেশন ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) যৌথভাবে চলতি মূলধন বা এসএমই-বান্ধব প্রোডাক্ট ডিজাইন করবে।
২. নীতিমালার কার্যকারিতা মূল্যায়ন: এসএমই মাস্টার সার্কুলারের পারফর্ম্যান্স ইভ্যালুয়েশন করা হবে।
৩. ট্রেড লাইসেন্সবিহীন ঋণ প্রদানের সম্ভাব্যতা যাচাই।
৪. সুদের হার পুনর্বিবেচনা: ব্যাংক রিফাইন্যান্সিং স্কিমকে আকর্ষণীয় করতে গ্রাহক পর্যায়ের সুদের হার সমন্বয় করা সম্ভব কিনা তা দেখানো হবে।
আগের বৈঠক ও উদ্যোগের ধারাবাহিকতা
২৮ আগস্টে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পেমেন্ট, কাস্টমস, লাইসেন্স, লোন ইত্যাদি বিষয়ে এসএমই খাতের চ্যালেঞ্জ আলোচনা হয়। ২১ সেপ্টেম্বর, এসএমই ফাউন্ডেশনের সভাকক্ষে দুই ঘণ্টার বৈঠকে উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও প্রস্তাব শোনা হয়। ৮ অক্টোবর অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত এসএমই উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা হয়।
বাস্তবায়নাধীন অন্যান্য সিদ্ধান্তসমূহ:
বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘সংস্কারের মূল উদ্দেশ্য হলো অর্থনীতিতে গতিশীলতা বৃদ্ধি করা। এসএমই খাত অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। উদ্যোক্তাদের ব্যবসা প্রতিটি পর্যায়ে সহজতর করতে সরকারকে সহায়ক হতে হবে, বাধা নয়।’
Posted ০১:২৩ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | faroque
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com