Ad
x

করোনায় মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক

রবিবার, ২৪ মে ২০২০   প্রিন্ট   ৬০৬ বার পঠিত

করোনায় মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক

কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক ( মার্কেটিং) মোরশেদুল আলম (৬৫)। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। সীতাকুণ্ডের এমপি দিদারুল আলমের বেয়াই। করোনা আক্রান্ত হয়ে তিনি সরকারি জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছিলেন। মোরশেদুলের শরীরে হার্টে রিং পরানো ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
মোরশেদুল আলম এনআরবি গ্লোবাল ব্যাংকেরও পরিচালক তিনি। তার মৃত্যুতে চট্টগ্রামের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ফোকাল পার্সন ডা. আবদুর রব মাসুম বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগে থেকেই তার অবস্থা খুব জটিল ছিল। হার্টে রিং পরানো ছিল। হাসপাতালে ভর্তি হয়েছেন একদিন আগে বৃহস্পতিবার। কিন্তু মারা গেছেন শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে।

Facebook Comments Box

Posted ০১:০১ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com