মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনায় মারা গেলেন আরো ১১ জন

বিবিএনিউজ.নেট

সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৬৮ বার পঠিত

করোনায় মারা গেলেন আরো ১১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন এবং শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৮৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৭৪টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৩৮টি। এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪১ জন, এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৩ দশমিক ১৫ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৪ দশমিক ০১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ১৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ১১ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী। এ পর্যন্ত মোট ৬ হাজার ২৭১ জন পুরুষ এবং ২ হাজার ১৪ জন নারী মৃত্যুবরণ করেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ১১ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়,মৃত্যুবরণকারী ১১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন,চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেন ১০ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

Facebook Comments Box
×

Posted ০৪:১০ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com