রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনায় মারা গেলেন আরো ২০ জন

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭৪ বার পঠিত

করোনায় মারা গেলেন আরো ২০ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকায় ১০ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন, বরিশালে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪৪ জনে।

প্রসঙ্গত, দেশে গত ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন।

 

Facebook Comments Box

Posted ০৬:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com