|

Advertisement
×

করোনায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়াম্যান হাজী মকবুল হোসেনের মৃত্যু

সোমবার, ২৫ মে ২০২০   প্রিন্ট   ৮১৫ বার পঠিত

করোনায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়াম্যান হাজী মকবুল হোসেনের মৃত্যু

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন করোনায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়াম্যান এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মকবুল হোসেন। রোববার (২৪ মে) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শুক্রবার (২২ মে) তিনি সিএমএইচে ভর্তি হন। হাজী মকবুলের মৃত্যুর খবর জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) ফজলুর রহমান।
এদিকে তার স্ত্রী গোলাম ফাতেমা তাহেরা খানমও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। তিনি বর্তমানে রাজধানীর শমরিতা হাসতালে চিকিৎস্ধাীন।
হাজী মকবুলের ছেলে মুজিবুল ইসলাম পান্না বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। রাত ৯টা ১০ মিনিটে মারা গেছেন।
১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন।
জানা যায়, করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
হাজী মকবুল হোসেন পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির চেয়ারম্যান। কোম্পানি তিনটি হচ্ছে-শমরিতা হাসপাতাল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান (ব্রোকারহাউজ) মোনা ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটিজেরও চেয়ারম্যান ছিলেন তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২১ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com