রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কাজী এনায়েত হোসেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

বিবিএনিউজ.নেট

রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৭২ বার পঠিত

কাজী এনায়েত হোসেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর মহাব্যবস্থাপক কাজী এনায়েত হোসেনকে নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক প্রধান কার্যালয়ে বহাল রাখা হয়েছে।

কাজী এনায়েত হোসেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হাড়িয়ার ঘোপ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

কাজী এনায়েত হোসেন ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। পরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক বগুড়া, বরিশাল, সদরঘাট অফিস ও মতিঝিল অফিসের কারেন্সি অফিসার পদের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সিঙ্গাপুর, থাইল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন কাজী এনায়েত হোসেন।

Facebook Comments Box
×

Posted ০১:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com