Ad
x

কারণ ছাড়াই বাড়ছে সোনালী আঁশের শেয়ার দর

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪০ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে সোনালী আঁশের শেয়ার দর

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে গত ২৭ ডিসেম্বর জানানো হয়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪০১.২০ টাকায়। আর ২৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৩১.৭০ টাকায়। অর্থাৎ এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৩০.৫০ টাকা বা ৫৭ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com